অনুশীলন

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর তার কোচিং স্টাফদের হাতে চট্টগ্রামে পা রেখে প্রথম দিনই ‘ইনটেন্স’ অনুশীলনে জাতীয় দল। গেল মাসে শুরু এই প্রক্রিয়ায় এর মধ্যে অভ্যস্ততা এসেছে। তাই সূর্যের এমন রোষে সকাল ১০টা থেকে দুপুর ১টার বিরতিহীন অনুশীলনে সিনিয়র-জুনিয়র সবার সময় খুব দ্রুত কাটে। এই মাঠেই ৫ সেপ্টেম্বর থেকে আফগানদের সঙ্গে প্রথম টেস্ট। নবীনদের বিপক্ষে বাংলাদেশ দাপটে জিততে চায়। দুর্বলতা যা কিছু তা থেকে বেরিয়ে আসার জোর চেষ্টা। তাই রান আউট করার ফিল্ডিং থেকে ক্যাচিংয়ে ঢুকে পড়া দ্রুত। সামান্য বিশ্রাম নিয়ে সিøপ ও শর্টের ফিল্ডিং প্র্যাকটিস। সেটা শেষ না হতেই তিন নেটে ব্যাটসম্যান-বোলারদের অনুশীলন। ওটাই হয় দীর্ঘ সময়। মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহরা যেন বিশ্রাম না নিয়ে টানা অনুশীলন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। জুনিয়ররা শেখেন। সবচেয়ে জুনিয়র ১৮ বছরের নাঈম হাসান এবার চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি। তামিম ইকবাল বিশ্রাম নিলেন তাই। তবে চট্টগ্রামের ছেলে বলে আলাদা কিছু অনুভূতি নেই নাঈমের। ছবি : বিসিবি