সরিষাবাড়ীতে বেতন ও জুট মিল চালুর দাবিতে বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও মিল চালুর দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জুট মিলের গেটের সামনের সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করেন তারা।

আলহাজ জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, আলহাজ জুট মিলে ৩ হাজার ৮৩ জন নারী-পুরুষ শ্রমিক কর্মরত থাকা অবস্থায় মিলটি হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়।