কারাফটকে ডিআইজি মিজানকে দুদকের জিজ্ঞাসাবাদ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশনের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি দল। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করা হয়।