এই সময়ের ব্যস্ত অভিনেতা ইরফান সাজ্জাদ। প্রায়ই টেলিভিশনে দেখা যায় তাকে। মাঝে সিনেমাও করেছেন।
নতুন একটি নাটকে ভালো ছেলে হিসেবে পাওয়া যাবে তাকে। শিরোনামও ‘ভালো ছেলে’। বিপরীতে আছেন শাহনাজ মায়া।
নাটকটি রচনা ও পরিচালনায় আছেন মেজবাহ শিকদার।
‘ভালো ছেলে’র কাহিনি এমন- গ্রামের প্রতিবাদী ছেলে ইরফান সাজ্জাদ। অপরদিকে একই এলাকার চেয়ারম্যানের শ্যালিকা শাহনাজ মায়া। একই বিশ্ববিদ্যালয়ে পড়লেও মায়ার পরিচয় জানে না ইরফান।
ঘটনা ক্রমে চেয়ারম্যানের সঙ্গে বিরোধ তৈরি হয় ইরফানের। যে কারণে চেয়ারম্যানের বাড়ি আসে সে। সেখানে দেখা হয় মায়ার সঙ্গে। ওই সময় প্রতিবাদী ইরফানকে দেখে প্রেমে পড়ে যায় মায়া। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।
নাটকটিতে আরও অভিনয় করেছেন সোহেল খান, আজম খান প্রমুখ।
শুক্রবার দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে প্রচার হবে ‘ভালো ছেলে’।