শোভনের সভা বয়কট করল সুনামগঞ্জ ছাত্রলীগের একাংশ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক হক চৌধুরী শোভনের সভা বয়কট করেছে সুনামগঞ্জের নেতাকর্মীরা। 

সুনামগঞ্জের নেতাদের সঙ্গে কোনো বৈঠক না করে কর্মীসভা ডাকায় তা বয়কট করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা। 

বুধবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সা সহসভাপতি, তিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং চার সাংগঠনিক সম্পাদক জেলা শিল্পকলা একাডেমিতে আহূত কর্মী সভা বয়কট করেন। 

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আলম পিয়াল বলেন, ২৪ এপ্রিল ২০১৮ সালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে একটি প্রেসের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। ৩০ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ জন সহসভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৮ জন সাংগঠনিক সম্পাদক দায়িত্ব প্রাপ্ত হন। এই কমিটি গঠন হওয়ার পর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কোনো কার্যকারী সভা বা পরিচিত সভা করতে পারেনি। 

বক্তব্যে আরো বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক হক চৌধুরী শোভনের সুনামগঞ্জ আগমন উপলক্ষে বর্তমান জেলা কমিটি দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কোনো প্রস্তুতি বা আলোচনাসভা করেননি। বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগ সুনামগঞ্জ আসবেন। আমরা তাকে স্বাগতম জানাই। কিন্তু আমরা শুনেছি সংগঠনের এই সর্বোচ্চ কর্তাব্যক্তির আগমন উপলক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক সব দায়ভার এড়িয়ে নিজেদের মতো কর্মীসভা সাজিয়েছেন। তাই আমরা স্বজ্ঞানে নিজ দায়িত্বপ্রাপ্ত পদ থেকে আজকের কর্মীসভা বয়কট করেছি। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি জিসান এনায়েত রেজা, ওমর ফারুক সিদ্দিকি মামুন, ওয়াসিম মাহমুদ, আশরাফুল ইসলাম, তৌফিক ইসলাম, সাজ্জাদুর রহমান লিমন, তৌহিদ ইসলাম সাবের, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, মাসকাওয়াত ইসলাম ইন্তি, মাহবুবুল আলম মাহি, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, আসেফ বখত রাদ, সৃজন দেবনাথ প্রমুখ।