সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার মুদি দোকানদার সোলেমান হোসেন (৫২) কে মেয়ের বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস জানান, সোমবার বিকেলে সোলেমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ের কাছে প্রতিবেশী সহপাঠী খেলতে যায়। সোলেমান এ সময় নিজের মেয়েকে বিস্কুট কিনতে দোকানে পাঠায়। এরপর মেয়ের বান্ধবীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন সোলেমান ঘর থেকে দৌড়ে পালায়। মেয়েটি ছুটে গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে।
সোমবার রাতেই মেয়েটির বাবা উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করে। এতে সোলেমানকে একমাত্র আসামি করা হয়। পরে মঙ্গলবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।