সম্প্রতি মুক্তি পেয়েছে ঋত্বিক রোশান অভিনীত ওয়ার ছবির ট্রেইলার। এরই মধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে তার। সেই ছবিতে দেখা যায় কারও সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন ঋত্বিক। প্রশ্ন উঠেছে সমুদ্র সৈকতে কার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে? একবার নয়, বারবার বান্ধবীর সঙ্গে দেখা যাচ্ছে হৃত্বিককে।
এদিকে গুঞ্জনের রেশ ধরে খোঁজ নিতেই দেখা গেল এটা বাস্তবের কোনো ঘটনা নয়, রূপালি পর্দার ঘটনা। ছবিটি মুক্তি প্রতীক্ষিত সিনেমা ওয়ার-এর।
‘ওয়ার’-সিনেমায় হৃত্বিক রোশনের সঙ্গে দেখা যাচ্ছে টাইগার শ্রফকে। হৃত্বিক এবং টাইগারের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে বাণী কাপুরকে। হৃত্বিকের বান্ধবী হিসেবেই দেখা যাচ্ছে বাণীকে। ওয়ার মুক্তির আগে এবার প্রকাশ্যে এল সিনেমার প্রথম গান ঘুঙরু। যেখানে হৃত্বিক রোশন এবং বাণী কাপুরের এক অন্যরকম রসায়ন চোখে পড়ছে।
অরিজিত সিং এবং শিল্পা রাওয়ের কণ্ঠে শোনা যাবে ওয়ার-এর নতুন গান। আদিত্য চোপড়ার প্রযোজনায় ওয়ার-এর পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।