পুলিশ বাহিনী মোতায়েন থাকা অবস্থায় ব্রেক্সিট ইস্যু নিয়ে কথা বলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করেছেন দেশটির একটি রাজ্যের পুলিশ প্রধান।
পশ্চিম ইয়র্কশায়ারের চিফ কনস্টেবল জন রবিনস জানিয়েছেন, তাকে বলা হয়েছিল জাতীয় নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কথা বলা হবে। কিন্তু সেখানে ব্রেক্সিট নিয়ে কথা বলা হয়।
বৃহস্পতিবার বরিস পুলিশ একাডেমিতে বক্তৃতা দেন। ওই সময় বেশ কয়েক জন ক্যাডেট ইউনিফর্ম পরা ছিলেন।
সেখানে পুলিশের নিয়োগের বিষয়ে কথা বলতে বলতে বরিস ব্রেক্সিট ইস্যু টেনে আনেন। প্রতিপক্ষ রাজনীতিবিদ জেরমি করবিনেরও সমালোচনা করেন।
সরকারি একটি বাহিনীর অনুষ্ঠানে এসে এভাবে রাজনৈতিক বিষয়ে কথা বলার বিষয়টি ভালোভাবে নেননি রবিনস।