আখাউড়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছেন খালেদা জিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ঠিকই, কিন্তু জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি। খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য চেষ্টা করেছেন এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন।

এক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি। ত্রিপুরা রাজ্য সরকার এই অনুষ্ঠানের আয়োজন করে।

পরে মন্ত্রী আগরতলা জিরো পয়েন্টে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশন দিল্লির ডেপুটি হাইকমিশনার রকিবুল হক, আগরতলা উপহাইকমিশনার কিরিট চাকমা, ১২০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রত্নেশ্বর, আগরতলা বন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী, ত্রিপুরা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের কর্মকর্তারা।