রাজধানীর মগবাজারে ভারী মেশিন ঠেলতে ঠেলতেই সেই মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে। জাহাঙ্গীরের মামাত ভাই কবির হোসেন দেশ রূপান্তরকে বলেন, তার বাড়ি শরীয়তপুরের সখীপুরে। মগবাজারে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন।