ডোরিয়ানে নিহত বেড়ে ৪৩, বাহামা ছেড়ে পালাচ্ছে অধিবাসীরা

হ্যারিকেন ঝড় ডোরিয়ানের তাণ্ডবে বাহামা দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ বলছেন, সেখানে বসবাস করার মতো পরিবেশ নেই।

স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডস’র বরাত দিয়ে সিএনএন এবং বাহামা নিউজ পেপার দ্য ট্রিবিউন মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জনে এ উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছে।

বাহামা প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ঝড়ে ঘরবাড়ি হারানো এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত বাহামা ও এ্যাবাকো দ্বীপের ৭০ হাজারের বেশি লোক বা প্রায় পুরো জনসংখ্যার জন্য ত্রাণ সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা বলেছেন, সম্ভবত কয়েক হাজার লোক নিখোঁজ রয়েছে, এ কারণে মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে তারা ধারণা করছেন ।

৪৪ বছর বয়সী গি রোলে এপিকে বলছিলেন, এখানে বাস করার মতো পরিস্থিতি নেই। শুধু পশুই থাকতে পারবে!