ঢাকায় চলছে জিতের ‘প্যান্থার’

সাফটা চুক্তির মাধ্যমে আমদানি করা ছবির ব্যবসা তেমন ভালো না। তারপরও একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে আমদানির মাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা ‘প্যান্থার’।  অনেকটা চুপিসারেই ৬ সেপ্টেম্বর অর্ধশতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়।

সিনেমাটি ভারতে মুক্তি পায় ১৫ আগস্ট। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে প্রযোজনা সংস্থা তিতাস কথাচিত্র। প্রযোজনা সংস্থাটির সূত্র জানা যায়, দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেয়েছে।

‘প্যান্থার’ জিতের ক্যারিয়ারের ৫০তম সিনেমা। সিনেমাটি প্রযোজনা করেছে জিৎ ফিল্ম ওয়ার্ক। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। সিনেমাটিতে জিতের বিপরীতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস।

তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘মিসড কল’ ছবির বিনিময়ে বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছে ‘প্যানথার’। ঢাকার মধুমিতা, পুনম, এশিয়াসহ ৫৬টির মতো সিনেমা হলে চলছে জিতের এই ছবি।