বিএনপি নয়, আওয়ামী লীগই ভোটের রাজনীতি থেকে হারিয়ে গেছে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিএনপি নয়, আওয়ামী লীগই ভোটের রাজনীতি থেকে হারিয়ে গেছে। জনগণের কাছে ভোট চাওয়ার মুখ আর এখন নেই তাদের। কারণ, তারা গত ২৯ ডিসেম্বর রাতে জনগণের ভোটাধিকার হরণ করে তাদের ভোট কেটে ব্যালট বাক্সে ভরেছে। এটা এখন ইতিহাস, যা মুছে ফেলা যাবে না। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ অগণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের’ উদ্যোগে ‘বহুদলীয় গণতন্ত্র ও জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, ‘বিএনপি ভোটের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে।’