র‌্যাম্পে দৌড়ে গিয়ে কাকে জড়িয়ে ধরলেন জয়া বচ্চন

ফ্যাশন শোতে মনোযোগ কেড়ে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তাকে ছাপিয়ে সংবাদমাধ্যমে আলোচনা চলে আসলেন জয়া বচ্চন।

হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার আবু জানি-সন্দিপ খোসলার ক্যারিয়ারের ৩৩ বছর উদ্‌যাপনে আয়োজন করা হয় বিশেষ র‌্যাম্প শো।

এতে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, শানায়া কাপুর, টুইঙ্কেল খান্না, করণ জোহরসহ বলিউডের আরও অনেক সেলিব্রিটি।

র‌্যাম্পে দারুণভাবে উজ্জ্বল ছিলেন দীপিকা। তাকে ছাপিয়ে জয়া বচ্চন দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন বলিউডের উঠতি অভিনেতা মিজানকে।

বলিউডের আরেক শক্তিমান অভিনেতা জাভেদ জাফেরির ছেলে মিজান। দীপিকাসহ অন্যান্য অভিনেত্রী ও মডেলদের পেছনে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা। দীপিকা ঘুরে হাঁটা শুরু করলেই জয়া র‌্যাম্পে উঠে গিয়ে জড়িয়ে ধরেন মিজানকে।

শ্বেতা বচ্চনের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল মিজানের। যদিও মিজান তা অস্বীকার করে আসছে। সবার সামনে শ্বেতার মা জয়া বচ্চন তাকে জড়িয়ে ধরেই বুঝিয়ে দিলেন কাহিনি আসলে কী। এর মধ্য দিয়ে শ্বেতার সঙ্গে মিজানের সম্পর্ক আবারও আলোচিত হয়ে উঠে বলিউড পাড়ায়। 

সঞ্জয় লীলা বানশালীর 'মালাল' সিনেমার মধ্যে দিয়ে বলিউডে ডেব্যু হচ্ছে মিজানের।