বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ খাতে বাংলাদেশ নতুন বলে ব্যয় বেশি হচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নতুন। অন্যদিকে ভারত ৫০ বছরের অধিক সময় ধরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করছে। যে কারণে তাদের তামিলনাড়–র কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো ব্যয় তুলনামূলকভাবে কম।’
গতকাল রবিবার সংসদে বিএনপির রুমিন ফারহানা প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়–র কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয়ের তুলনা করে রূপপুরে বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।