গাঁজা সেবনে বিশ্বে দ্বিতীয় করাচি, তৃতীয় দিল্লি

গাঁজা সেবনে বিশ্বে দ্বিতীয় এবং তৃতীয় স্থান ‘দখল’ করেছে পাকিস্তানের করাচি এবং ভারতের জাতীয় রাজধানী দিল্লি। বিশ্বের ১২০টি শহর নিয়ে এবিসিডি নামের একটি মিডিয়া আউটলেটের করা জরিপ থেকে এই তথ্য জানিয়েছে নিউজ১৮।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় শীর্ষস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

দিল্লিকে বলা হয় দূষণের শহর। সেখানে প্রতিনিয়ত ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার খবর পাওয়া যায়। এর বড় একটা কারণ মাদক।

মাদক সংক্রান্ত নতুন এই রিপোর্টে বলা হয়েছে, দিল্লিতে ২০১৮ সালে গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩৮.২ মেট্রিক টন, অর্থাৎ ৩৮ হাজার ২৬০ কেজি। দ্বিতীয় অবস্থানে থাকা করাচি অবশ্য এই নিরিখে দিল্লির থেকে অনেকটাই এগিয়ে।

করাচিতে গত বছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৪২ মেট্রিক টন, অর্থাৎ প্রায় ৪২ হাজার কেজি। নিউইয়র্ক এশিয়ার দুই শহরকে অনেকটাই পেছনে ফেলেছে।

নিউইয়র্কে গত বছর গাঁজা বিক্রি হয়েছে, ৭৭.৪ মেট্রিক টন। দিল্লি ছাড়াও প্রথম দশে রয়েছে ভারতের আরও এক শহর- মুম্বাই। এটি তালিকার ষষ্ঠ স্থানে। মুম্বাইয়ে গত বছর গাঁজা বিক্রি হয়েছে প্রায় ৩২.৪ মেট্রিক টন।