রাজধানীর পল্লবী থানা বিএনপির প্রয়াত নেতা মনির হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
মঙ্গলবার রাতে মনিরের পরিবারের সঙ্গে দেখা করতে যান। এ সময়ে তিনি পরিবারটিকে আর্থিক অনুদান প্রদান এবং মরহুমের ছেলের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণসহ যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন। মরহুম মনিরের পরিবার এ সময় বিএনপির নেতৃত্ব ও আমিনুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে আমিনুল হক দেশ রূপান্তর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় তিনি দলের প্রয়াত নেতার পরিবারের খোঁজখবর নিয়েছেন।