জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী ও সাবেক মহিলা কমিশনার রাজিয়া আলীমকে গ্রেপ্তার করেছে বংশাল থানা-পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার নয়াবাজারের বাগডাসা লেনের বাসা থেকে রাজিয়া আলীমকে গ্রেপ্তার করা হয় বলে তার মেয়ে অ্যাডভোকেট রাশেদা আলীম ঐশী জানিয়েছেন।