ফোনে মগ্ন প্রবাসীর স্ত্রী বসে পড়লেন সাপের ওপর, অতঃপর…

ফোনে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে দুটি সাপের ওপর বসে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এই ঘটনা।

নিহতের নাম গীতা যাদব। তার স্বামী জয় সিং যাদব থাইল্যান্ডে কাজ করেন। নিজের বাড়ি থেকেই স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন গীতা।

তিনি খেয়ালই করেননি কখন দুটি সাপ তার ঘরে ঢুকে খাটের উপর উঠেছে। তিনি ফোনে কথা বলতে বলতে ওই ঘরে ঢুকে সোজা বসে পড়েন খাটের উপর। সঙ্গে সঙ্গে তাকে ছোবল দেয় বিষধর সাপ। কয়েক মিনিটের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান।

পরিবারের অন্য সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় গীতার।

পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখে তখনও খাটের ওপর খেলা করছে সাপ দুটি। ক্ষুব্ধ প্রতিবেশীরা পিটিয়ে মেরে ফেলে।