‘পেপেতা’ ডান্সে ঝড় তুললেন নোরা (ভিডিও)

সাকি সাকি, দিলবার, কামারিয়ার মতো গানে তার নাচে অভিভূত দর্শক। নৃত্য শৈলী দিয়ে বলিউডে প্রায় পাকাপাকি জায়গা করে নিয়েছেন নোরা ফতেহি।

আবার একবার নিজের নাচের কায়দাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা।

বৃহস্পতিবার নোরা ফতেহি তার নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন।

যেখানে ইন্টারন্যাশনাল ডান্স নাম্বর 'পেপেতা' গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। তার সঙ্গে দেখা গেল খ্যাতনামা কোরিওগ্রাফার মেলভিন লুইসকে।

নাচের ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশানে নোরা জানিয়েছেন মেলভিন লুইস এই আফ্রো-ল্যাতিনো ডান্স নাম্বারটি নতুন করে নিজের সৃজন শৈলী দিয়ে তৈরি করেছেন। ভিডিওটি পোস্ট করতেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

প্রসঙ্গ, 'পেপেতা' গানের মিউজিক ভিডিয়োতেও দেখা গেছে নোরাকে।

সূত্র: জি নিউজ