ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসিতে ফের ‘চিরুনি অভিযান’

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চিরুনি অভিযানের দ্বিতীয় কর্মসূচি ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আগের মতোই প্রতি বাড়িতে গিয়ে এই অভিযান চলবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকার একটি পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।