ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।
এবার ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ জন আবেদন করেছেন। প্রত্যেক আসনের জন্য ৩৫ জনকে লড়াই করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় জানানো হয়, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।