আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
শিক্ষামূলক কাজে সম্মান বাড়বে। নতুন কাজের সুযোগ আসতে পারে। নগদ টাকার আমদানি বাড়বে।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
শিক্ষার পরিবেশ ভালো থাকবে এবং ফল শুভ হবে। আয় বাড়লেও জমা কম। আইনি কাজের ফল পক্ষে আসবে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
স্ত্রীর আইন ব্যবসায় খ্যাতি হবে। শিল্প-সাহিত্যে লাভবান হবেন। সংসারে পুরো তৃপ্তি থাকবে না।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
একাধিক পথে ব্যবসার সুযোগ আসবে। ব্যবসায়ে বন্ধুরা চাপ সৃষ্টি করতে পারে। তবে আয় বাড়বে।
মিথুন : ২১ মে-২০ জুন
বিদেশ ভ্রমণে বৈষয়িক লাভ হবে। ব্যবসায় ঋণ নিতে হতে পারে। অলসতা ত্যাগ করুন।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
শিক্ষা সম্বন্ধীয় উপকরণের ব্যবসায় লাভ হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল খুব ভালো হবে। বিনিয়োগ শুভ নয়।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
শিক্ষার্থীদের জন্য দিনটা শুভ। শিক্ষা সফরে বিশেষ লাভ হবে না। মেজাজ কমান। আয় বাড়লেও জমা সেই রূপ নয়।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
বিবাহবিচ্ছেদের আশঙ্কা দেখা যায়। আত্মীয়দের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ব্যয় বাড়বে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে ব্যাংকের সাহায্যের প্রয়োজন হবে। আত্মীয়রা সাহায্যকারী হবে। দুশ্চিন্তা দূর হবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
শিক্ষার্থীদের আশা পূরণ হবে। আয় ও সঞ্চয় বাড়তে পারে। স্বাস্থ্যে সচেতন থাকুন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
প্রকাশ্যে শত্রুরা কাজে ব্যাঘাত ঘটাতে সচেষ্ট থাকবে। প্রশাসন দিয়ে আটকানোর চেষ্টা করবে। বিদেশ ভ্রমণে মনে শান্তি আসবে।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
রোগে শল্যচিকিৎসকের সাহায্য নিতে হবে। কাজে ব্যস্ততা বাড়বে। দাম্পত্য কলহ চরমে যেতে পারে। ব্যয় বাড়বে।