জন্মদিনে বার্গার খেয়ে কিশোরের মৃত্যু

জন্মদিনে বার্গার খেয়ে ব্রিটেনে দুই বছর আগে এক কিশোরের মৃত্যু হয়। এতদিন বাদে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হলেন গবেষকেরা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, লন্ডনের বায়রন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দেয়া হয়। সে সময় কর্মীদের জানানো হয়, দুগ্ধ জাতীয় খাবারে তার অ্যালার্জি আছে। জবাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তাদের সব খাবার নিরাপদ।

ওভেন কেরি নামের ওই টিনেজার ২০১৭ সালে তার ১৮তম জন্মদিন উদ্‌যাপন করছিল। বায়রনের লন্ডন শাখায় সে বাটারমিল্ক মিশ্রিত ফ্রাইড চিকেন অর্ডার করে। তাকে রেস্টুরেন্ট থেকে বারবার বলা হয়, এই খাবার তার জন্য উপযুক্ত।

বার্গারটি খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্জি তাকে আক্রমণ করে। এক ঘণ্টার মধ্যে ঢলে পড়ে মৃত্যুর কোলে।

ব্রিটেনে বায়রন বহুল জনপ্রিয় বার্গার বিক্রেতা প্রতিষ্ঠান। দেশটিতে তাদের ৩৫টি শাখা আছে।

প্রতিষ্ঠানটির সিইও সাইমন উইলকিনসন কেরির পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ জানিয়েছেন।