আনোয়ারায় ভূমিমন্ত্রী

আ. লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম বরুমচড়া গ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন মানুষের মধ্যে এত গুণের সমাহারÑ তিনি হলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার নামে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এ অঞ্চলের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে এবং অনগ্রসর এ এলাকায় শিক্ষার পরিধি বৃদ্ধি পাবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউএনও শেখ জোবায়ের আহমেদ, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, বরুমচড়া

ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।