অক্টোবর থেকে ডিএনসিসির মাঠগুলো উন্মুক্ত হবে : আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মাদকমুক্ত দেশ গড়তে শিশুদের খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে হবে। আর সেই লক্ষ্যে ডিএনসিসি এলাকার প্রায় ২৪টি মাঠ ও পার্কের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর থেকে মাঠগুলো পর্যায়ক্রমে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনানী ১ নম্বর সড়কে অবস্থিত খেলার মাঠের উন্নয়ন কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ মাঠটি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি যায়ান চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে। গত এপ্রিলে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত হয় শিশু যায়ান চৌধুরী। তার স্মৃতি ধরে রাখতে যায়ান চৌধুরীর নামে নতুনভাবে সাজানো হবে মাঠটি। মাঠ উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ১৯ লাখ ১৭ হাজার ১৭০ টাকা। আগামী বছরের মার্চে এ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসি প্রায় ২৪টি মাঠ-পার্কে এরই মধ্যে উন্নয়ন কাজ শুরু করেছে।