রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দর হয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। তারা সেখানে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখবেন এবং রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলবেন।

একইদিন সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে চীনের প্রতিনিধি দল।

উখিয়া থানার ওসি মো. আবুল মন্ছুর জানান, ‘রবিবার বেলা ১১টার দিকে মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। সেখান থেকে ১৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। প্রতিনিধি দলটির সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার।