যুক্তরাষ্ট্রে সদ্যপ্রয়াত এক চিকিৎসকের ঘর থেকে উদ্ধার করা হয়েছে দুই হাজারের বেশি ভ্রূণের অংশবিশেষ। বৃহস্পতিবার মার্কিন অঙ্গরাজ্য ইলিনোইসে এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, ৩ সেপ্টেম্বর মারা যান ডা. ইউরিক ক্লোফার। বৃহস্পতিবার পরিবারের লোকজন তার ঘর পরিষ্কার করতে গেলে সেখানে ২২৪৬টি ভ্রুণাংশ দেখতে পান তারা।
পুলিশকে বিষয়টি জানানো হলে সেগুলো উদ্ধার করা হয়। এই সব ভ্রূণ ওষুধ দিয়ে সংরক্ষণ করে রাখা ছিল ইউরিখের ঘরে।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইউরিখের পরিবার তদন্তে পুরোপুরি সহায়তা করেছেন। শিকাগো থেকে ৭২ কিলোমিটার দূরের ইলিনোইসে নারীদের জন্য একটি ক্লিনিক চালাতেন ইউরিখ। ১৯৭৩ সাল থেকে ওই ক্লিনিকে গর্ভপাত করাতেন তিনি।
আইন না মেনে গর্ভপাত করানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এ ছাড়া এক নাবালিকার গর্ভপাত নিয়েও তাকে আদালতে যেতে হয়। এতে ২০১৫ সালে এই চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দেয় মেডিকেল অ্যাসোসিয়েশন। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন।