সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার বিকেলে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক মো. আলম (২৫) ও অটোরিকশার যাত্রী উপজেলার বর্ণী গ্রামের মঈন উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৩৫)। এ দুর্ঘটনায় অটোরিকশার অপর ৩ যাত্রী আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা ও পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।