বাসায় ৮০ লাখ টাকা

জামিন মেলেনি ডিআইজি পার্থর

বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সিলেটের সাবেক ডিআইজি (প্রিজন্স) পার্থ গোপাল বণিকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিন পার্থর আইনজীবী কামরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে।

গত ২৮ জুলাই বিকেলে ধানম-ির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় তাকে গ্রেপ্তার করে দুদক। পরের দিন তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে।