বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোহান (১৮) নামে এক তরুণ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় ট্রাক চালক আবু তাহের (৫৫) আহত হন।
সোমবার দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সোহান জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের বাসিন্দা।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, সোমবার দুপুর দুইটার দিকে মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সোহান নিহত ও ট্রাক চালক আহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ট্রাক চালককে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।