লাঠির আঘাতে একজনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর সমিতি ঘাট এলাকায় আমানুল্লাহ মালত (৩২) নামে এক ব্যক্তির লাঠির আঘাতে বেলায়েত হোসেন ঢালী (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সকালে এই ঘটনা ঘটে।

নড়িয়া থানা পুলিশ জানান, সুরেশ্বর বাজার থেকে আসার পথে সমিতির ঘাট মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন বেলায়েত হোসেন ঢালী (৫৬। তখন সুরেশ্বর গ্রামের আলাউদ্দিন মালতের ছেলে  আমানউল্লা মালত (৩২) পেছন থেকে লাঠি দিয়ে বেলায়ত হোসেন ঢালীর মাথায় আঘাত করে। এতে বেলায়েত হোসেন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে  নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত বেলায়েত হোসেন ঢালী  ইছাপাসা গ্রামের আমির হোসেন ঢালীর ছেলে।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।   

স্থানীয়দের বরাদ দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ জানিয়েছেন, আমান উল্লাহ মালত একজন মানসিক রোগী হিসাবে পরিচিত। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।