বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। একই দিন কুমিল্লাতে উদ্বোধন হয়েছে বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী দিনে আদর্শ সদর উপজেলা ৭-০ গোলে সদর দক্ষিণ উপজেলাকে হারিয়েছে। অন্য ম্যাচে চৌদ্দগ্রাম উপজেলা টাইব্রেকে ৪-৩ গোলে মনোহরগঞ্জ উপজেলাকে এবং টাইব্রেকে মেঘনা উপজেলা ৬-৫ গোলে ব্রাহ্মণ উপজেলাকে পরাজিত করে। (পটুয়াখালী ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে)