নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যায় ভাশুরের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে গৃহবধূ তাসলিমা হত্যা মামলায় তার ভাশুর আমির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যার শিকার হওয়ার সময় ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাসলিমা। মৃত্যুদণ্ড পাওয়া আমির হোসেন বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার প্রয়াত ফালান ব্যাপারীর ছেলে।