ধর্মান্তরিত করবে না মুচলেকা দিলে এনজিওর অর্থ ছাড় মিলবে ভারতে

ভারতে এনজিও সংস্থাগুলোর বিদেশ থেকে আর্থিক সাহায্য পাওয়ার বিষয়ে আরও কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বিদেশ থেকে আর্থিক সাহায্য নিতে গেলে এনজিওগুলোকে আগে প্রশাসনের কাছে মুচলেকা দিয়ে জানাতে হবে যে, তারা কোনও রকম ধর্মান্তরকরণের সঙ্গে যুক্ত নয়। এনজিও-র সমস্ত কর্মকর্তা ও কর্মচারীকে এই মুচলেকা দিতে হবে।

ফরেইন কনট্রিবিউশন (রেগুলেশন) আইন ২০১১-এ  পরিবর্তন আনার কথা সোমবারই ঘোষণা করা হয়। নতুন আইন অনুযায়ী ১ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত উপহার ডিক্লেয়ার করার দরকার নেই। পুরোনো আইন অনুযায়ী, ২৫০০০ টাকার ওপরে যে কোনো উপহার ডিক্লেয়ার করতে হতো।

নতুন আইন অনুযায়ী, এনজিও সংস্থাগুলোর সমস্ত কর্মীকে মুচলেকা দিয়ে জানাতে হবে যে তারা কখনো কোনো রকম ধর্মান্তরকরণ, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা বা জাতি বিদ্বেষ ছড়ানোর কাজে যুক্ত ছিল না।

এ ছাড়া চিকিত্‍সার কারণে কোনো এনজিও কর্মী বিদেশে গেলেও তিনি সেখানে কোথায় ছিলেন এবং চিকিত্‍সার খরচ কোথায় থেকে এসেছে, তা এক মাসের মধ্যে জানাতে হবে।