আরেফিন সিদ্দিক

অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘ভাগাভাগি’ হচ্ছে গণমাধ্যমে আসছে না

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দের টাকা ভাগাভাগি হচ্ছে, কিন্তু সেগুলো গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তাতে শিক্ষকরা লজ্জিত। উন্নয়ন কাজের টাকায় ছাত্র রাজনীতিকরা ভাগ বসায়; এখান থেকে টাকা চায়; এটি অচিন্ত্যনীয়। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এসব ঘটছে। হয়তো এগুলো গণমাধ্যমে আসে না।’

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষা দিবস উপলক্ষে ‘আমাদের শিক্ষা ও আজকের ভাবনা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। স্বাশিপ সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। প্রবন্ধ উপস্থাপন করেন সহ-সভাপতি অধ্যক্ষ সাজিদুল ইসলাম।

ড. আরেফিন সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ হবে এটি শিক্ষক-শিক্ষার্থী সবাই চাইবে। কিন্তু এখানে যারা ভাগ বসায়; এখান থেকে টাকা চায়; এটি অচিন্ত্যনীয়। কেন তারা এসব করছে? শুধু কি শিক্ষার্থীদের দোষ? তাদের কেউ ব্যবহার করছে। কারা তাদের ব্যবহার-অপব্যবহার করছে এটি দেখতে হবে। আমরা দেখেছি প্রশাসনে থেকে শিক্ষক-শিক্ষার্থীদের যোগসাজশে অপকর্ম করা হয়েছে। এগুলোও তদন্ত হওয়া উচিত।

তিনি বলেন, ‘সততার শিক্ষা দেবেন শিক্ষকরা। এ শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছি বলেই আমাদের সন্তানরা চাঁদাবাজি করছে।