বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক জাতীয় দল ঘোষণা করেছে বাফুফে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ২৩ সদস্যের স্কোয়াডের সঙ্গে তিনজনকে যোগ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে। দীর্ঘ বিরতির পর ক্যাম্পে ডাক পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। এছাড়া চতুর্থ গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক পাপ্পু আহমেদ এবং এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকা ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক।