বাড্ডায় ডাকাতের কোপে সাংবাদিক জখম

রাজধানীর মেরুল বাড্ডায় ডাকাতের হামলায় আহত হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রিয়াজুল কাদের সবুজ (৩৭)। গত সোমবার রাতে নিজ বাসায় ডাকাতদের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত রিয়াজুল বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।  বেসরকারি টেলিভিশন চ্যানেল ৯-এর সাংবাদিক সবুজের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মেরুল বাড্ডার ১৬৯৪ নম্বর বাসার তৃতীয় তলার জানালার গ্রিল কেটে বাসায় ঢোকে ডাকাতরা। টের পেয়ে সবুজ চিৎকার করলে ডাকাতরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।