গণমানুষের আস্থার স্থান জাতীয় পার্টি : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক শূন্যতায় গণমানুষের আস্থার স্থান জাতীয় পার্টি। জাতীয় পার্টি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে। গণমানুষের সমর্থন নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

গতকাল মঙ্গলবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে গুলশান, বনানী ও মহাখালী থানার শতাধিক বিএনপি নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলে যোগ দেওয়া নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জি এম কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন গরিব-দুঃখী মানুষের অকৃত্রিম বন্ধু।