শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে খেলার মাঠে আগে দেখা যায়নি। এবার তো তিনি শাড়ি পরা অবস্থায় দিয়ে দিলেন গোল। তাও আবার এক শটে!
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শাকিব খানের ‘শিকারি’ ছবির নায়িকা। সেখানে নিজের এই দক্ষতাকে ‘ভার্সাটাইলিটি’ বলেই উল্লেখ করেন তিনি।
শ্রাবন্তীর এই দক্ষতায় মুগ্ধ ভক্তরাও। কেউ লিখেছেন ‘বাঙালি মেয়েরা সব পারে’। কেউ বা বলছেন, ‘নাইস গোল’।
সম্প্রতি কলকাতার একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন শ্রাবন্তী। বলাই বাহুল্য, তার গোল দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। সেই সূত্রে শাড়ি পরে অভিনেত্রীর এক শটে গোল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যৌথ প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের একক ছবিতেও অভিনয় করেছেন শ্রাবন্তী। সর্বশেষ তাকে দেখা গেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিতে।
বর্তমানে শ্রাবন্তীর হাতে আছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। শোনা যাচ্ছে, বাংলাদেশের সড়ক আন্দোলন নিয়ে নির্মিত ছবিটির নায়ক শান্ত খান, তার শিক্ষিকার চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রীকে। তাদের পাশাপাশি আইটেম গানে আছেন বলিউডের সানি লিওন।