ফ্রিজ কিনতে গিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়েন কোন ধরনের ফ্রিজ কেনা উচিত-টপ নাকি বটম ফ্রিজ।
অনেকেই না বুঝেই যে কোনো এক ধরনের ফ্রিজ কিনে ফেলেন। অথচ পরিবারের সদস্য সংখ্যা, ঘরের আকার এমনকি খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে আপনার ফ্রিজ কোন ধরনের হবে।
আমাদের দেশে দুই ধরনের ফ্রিজই প্রচলিত। টপ ফ্রিজ, যেখানে ওপরের দিকে থাকে ফ্রিজার বা ডিপ ফ্রিজ এবং নিচে থাকে সাধারণ রেফ্রিজারেটর। যে ঘরে মাছ-মাংস বেশি খাওয়া হয়, তাহলে হাত বাড়ালেই যাতে ডিপ খোলা যায় এ জন্য কেনা উচিত টপ ফ্রিজার।
আর যদি ফলমূল ও সবজি অধিক খাওয়া হয় তাদের কেনা উচিত বটম ফ্রিজার ধরনের ফ্রিজ। কারণ এর ডিপ ফ্রিজ থাকে নিচে।
গবেষকদের মতে, টপ ফ্রিজার কম শক্তি খরচ হয়, এটির অপারেটিং খরচও কম হয়। আর বটম ফ্রিজারগুলো রক্ষণাবেক্ষণে তুলনামূলক বেশি ব্যয় হয়।
আপনার পরিবার যদি বড় হয় এবং বেশি পরিমাণে হিমায়িত খাবার রাখতে চান তাহলে আপনার জন্য বটম ফ্রিজ উপযুক্ত।
তবে টপ ফ্রিজারের তুলনায় বটম ফ্রিজার রাখতে একটু বেশি জায়গা লাগে। এখন আপনার অ্যাপার্টমেন্ট বা ঘর যদি ছোট হয় তাহলে টপ ফ্রিজই আপনার জন্য পছন্দ হওয়া উচিত।
আপনার পরিবারের সদস্য যদি বেশি হয়ে থাকে সেই সঙ্গে ঘরে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে বটম ফ্রিজ কেনাটাই হবে বুদ্ধিমানের কাজ। ছোটখাটো কোনো পরিবার এবং অল্প জায়গার জন্য টপ ফ্রিজ কেনাটাই উপযুক্ত।