স্পেনে ৪ বছরে চতুর্থ নির্বাচনের ঘোষণা

একের পর এক রাজনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর স্পেন সরকার ফের নির্বাচনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত চার বছরে এটি দেশটির চতুর্থ নির্বাচন। গত মঙ্গলবার রাতে দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেরো সানচেজ এক সংবাদ সম্মেলনে আগামী ১০ নভেম্বর নতুন নির্বাচন হওয়ার তারিখ ঘোষণা করেন।

সর্বশেষ ২৮ এপ্রিল রবিবার স্পেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়। চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠ আসন পায় সোশালিস্ট পার্টি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে তাকে অন্যান্য দলের ওপর নির্ভর করে সরকার গঠন করতে হয়।

কয়েক মাস ধরে আলোচনা চললেও পোডেমোস ও পিএসওইর সঙ্গে সংলাপে সফল হননি সানচেজ। কনজারভেটিভ পপুলার পার্টির সঙ্গেও কোনো চুক্তি করতে সমর্থ হননি তিনি। সরকার গঠনে তার প্রতি আস্থা ভোট দেওয়া থেকেও বিরত ছিল দলটির নেতা।