আগামী ১৮ অক্টোবরের মধ্যে অযোধ্যা মামলার (রামমন্দির-বাবরি মসজিদ মামলা) শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছে, গত কয়েক দশক ধরে রামমন্দির-বাবরি মসজিদ বিতর্ক চলছে। এ বিষয়ে আদালতের নির্দেশনায় গঠিত মধ্যস্থতাকারী প্যানেলের প্রতিবেদন যদি পিটিশনারদের মনঃপূত না হয় সেক্ষেত্রে আবার তারা কাজ শুরু করতে পারেন, তবে তা শুনানি ও রায় শেষ হওয়ার পর। আদেশে আরও বলা হয়, আগামী ১৭ নভেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর অবসরের আগেই এই বিতর্কের নিষ্পত্তি করতে চায় আদালত। এ জন্য যদি প্রয়োজন হয়, তাহলে প্রতিদিন কোর্টের দাপ্তরিক সময়ের বাইরে বাড়তি সময় এই মামলার জন্য দেওয়া হবে। প্রয়োজনে শনিবারও এই মামলার কাজ চলবে। মন্দির-মসজিদ উভয় পক্ষের মামলা বাদীরা আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, মধ্যস্থতাকারী প্যানেল কোনে স্থায়ী সমাধান দিতে পারবে না, তারা আদালতের রায় চান।