নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করল সপ্তম শ্রেণির স্কুলছাত্র

বগুড়া জেলার কাহালু উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, মঙ্গলবার রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত কিশোর ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর দাদী বাদী হয়ে মঙ্গলবার কাহালু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, নির্যাতনের শিকার কিশোরীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।