বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর

জড়িতদের গ্রেপ্তারের দাবি বেরোবি ছাত্রলীগের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোবেল শেখের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। এ সময় আগামীকাল শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে আল্টিমেটাম দেওয়া হয়, অন্যথায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে অবরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তুষার-নোবেলের নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থান নেয় বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী। বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সেক্রেটারি মাহবুব আলম শহীদ মুখতার ঈলাহী হলের সেক্রেটারি হাসান আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধু হলের সামনে জড়ো হন।