হোয়াইট হাউসের পার্শ্ববর্তী এলাকায় বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছে এক সড়কে এই ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, বন্দুক হামলাকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কীনা সেটি নিশ্চিত করা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ‘সক্রিয় বন্দুক হামলা’ ছিল না এটি। 

গুলিবিদ্ধ পাঁচ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে একটি সূত্র জানায়।

হোয়াইট হাউস থেকে প্রায় তিন দূরে কলম্বিয়া হাইটস এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুরো এলাকা নিরাপত্তা বাহিনী নিরাপত্তায় নিয়ে নিয়েছে। এ ঘটনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।