বিজেপির সাবেক মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেপ্তার

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গতকাল শুক্রবার তাকে উত্তর প্রদেশের সহারনপুর আশ্রম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর চিন্ময়ানন্দকে শারীরিক পরীক্ষার জন্য শাহজাহানপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেলে আদালতে হাজির করানোর কথা রয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে বা হবে সে বিষয়ে পুলিশ মুখ খোলেনি।

শাহজাহানপুরের আইন পড়ুয়া এক তরুণী গত সোমবার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চিন্ময়ানন্দের বিরুদ্ধে জবানবন্দি দেন। ওই তরুণীর অভিযোগ, গত এক বছর ধরে চিন্ময়ানন্দ তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন। তার আগে গত ২৩ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি ভিডিও পোস্টে চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন ওই তরুণী।