অনূর্ধ্ব-২৩ দলের হার

হারে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ভারত সফর। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩৪ রানে হেরে গেছে সাইফ হাসানের দল। ম্যাচটি বৃহস্পতিবার হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির বাধায় সেদিন খেলা সম্ভব না হওয়ায় ম্যাচ গড়ায় গতকাল রিজার্ভ ডেতে। লক্ষেèৗতে ভারত অনূর্ধ্ব-২৩ দল আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯২ রান তোলে। জবাব দিতে নেমে ৮ বল বাকি থাকতে ১৫৮ রানে শেষ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ রান করা জাকির হাসান ৪৮ করে চোট পেয়ে মাঠ ছাড়েন। মন্থর ব্যাটিংয়ে ৩ চারে ৭২ বলে ৩৮ করেন আরিফুল। তার আগে ভারতের ইনিংসের প্রথম ওভারেই যশভি জয়সওয়ালকে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। এরপর আর তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন আরিয়ান জুয়াল। মেহেদী নেন ২৯ রানে ৩ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত অনূর্ধ্ব-২৩ : ১৯২/৯ (৫০ ওভার) (আরিয়ান ৬৯; মেহেদী ৩/২৯, সাইফ ২/২৩)। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ : ১৫৮/৯ (৪৮.৪ ওভার) (জাকির ৪৮* রিটায়ার্ড হার্ট, আরিফুল ৩৮; জয়সওয়াল ২/৩১)। ফল : ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩৪ রানে জয়ী।