শুক্রবার গ্রেপ্তার হওয়া কলাবাগান ক্রীড়া চক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে দুটি মামলার পর শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
তবে মাদক ও অস্ত্র আইনের দুই মামলার পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির এই সদস্যের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে কলাবাগান ক্রীড়াচক্র সভাপতি শফিকুল আলম ফিরোজ ও তার চার অফিস কর্মকর্তাকে ক্লাব থেকে গ্রেপ্তার করে র্যাব।
এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।