ইয়েমেনের কাছে হেরে কিশোরদের বিদায়

 ২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্ব নিশ্চিত করা হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের। শক্তিশালী ইয়েমেনের কাছে হেরে কঠিন বাছাইপর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। কাতারের দোহায় রোববার ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দলটির কাছে ৩-০ গোলে হারে বাংলাদেশ। তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে গ্রুপ পর্ব শেষ করল দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের কাছে ২-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল। ভুটানকে হারিয়ে পাওয়া ৩ পয়েন্টের সুবাদে গ্রুপে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশকে মূলপর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না। ইন্টারনেট।